মোবাইল ফোন স্লো হয়ে গেলে দ্রুত করুনঃ পরীক্ষিত ৮ উপায়ে
মোবাইল ফোন স্লো হলে করণীয় কি— এটি অনেক স্মার্টফোন ব্যবহারকারীর সাধারন প্রশ্ন। স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহারের পর ফোনের পারফরমান্স নতুন অবস্থায় যেরকম ছিল সেইরকম থাকেনা। এটি একটি স্মার্টফনের জন্য স্বাভাবিক বেপার। দীর্ঘদিন ব্যাবহারের পর ফোনের অ্যাপস খুলতে দেরি হওয়া,মোবাইল ফোন স্লো হয়ে যাওয়া, স্ক্রল করার সময় ফোন ল্যাগ করা বা হ্যাং করার মতো সমস্যা হয়ে থাকে। তো চলুন আজকের আর্টিকেল এর মাধ্যমে জেনে নি কিভাবে এই সমস্যা ঠিক করে ফোন আবার নতুনের মতো করবেন।
আপনার ফোন স্লো হয়ে গেলে সাথে সাথে নতুন ফোন কেনার প্রয়োজন নেই। কিছু সাধারন ও সহজ পদ্ধতি অবলম্বন করলে পুরাতন ফোনকেই নতুন ফোনের মতো পারফরমেন্স ফিরিয়ে আনা সম্ভব।
পেজ সূচিপত্রঃ মোবাইল ফোন স্লো হয়ে গেলে দ্রুত করুন—পরীক্ষিত ৮ উপায়ে
- মোবাইল ফোন স্লো হওয়ার কারন কি ??
- মোবাইল ফোন দ্রুত করার ৮টি উপায়ঃ
- ফোন একবার Restart করুন
- ফোনের Storage খালি করুন
- অপ্রয়োজনীয় Apps Uninstall করুন
- App Cache ও অপ্রয়োজনীয় Data পরিষ্কার করুন
- Background Activity কমিয়ে দেওয়া
- Software ও Apps update রাখুন
- ফোন অতিরিক্ত গরম হলে ব্যবহার কমিয়ে দেওয়া
- সর্বশেষে Factory Reset দেওয়া
- ফোন দ্রুত রাখার জন্য আরও কিছু টিপস
- শেষ কথা
মোবাইল ফোন স্লো হওয়ার কারন কি ??
আপনার মোবাইল ফোন স্লো বা পারফরমেন্স কমে যাওয়ার কয়েকটি কারন থাকতে পারে।
যেমনঃ
- পুরোনো সফটওয়্যার ব্যবহার করা
- দীর্ঘদিন ফোন রিস্টার্ট না দেওয়া
- পুরোনো হার্ডওয়্যার বা প্রসেসর যুক্ত ফোন ব্যবহার করা
- ফোনের স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে যাওয়া
- অতিরিক্ত অ্যাপ ইনস্টল করে রাখা
- ব্যাকগ্রাউন্ড এ অতিরিক্ত অ্যাপ বা কাজ চলা
- কোনো নির্দিষ্ট অ্যাপের সমস্যা
- অ্যাপস এর অতিরিক্ত Case জমে থাকা
মোবাইল ফোন দ্রুত করার ৮টি উপায়ঃ
নিম্নে মোবাইল ফোন স্লো হয়ে যাওয়া সমস্যার সমাধানের জন্য কিছু সহজ
ও পরীক্ষিত উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
১. ফোন একবার Restart করুন
আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি হঠাৎ স্লো হয়ে গেলে প্রথমেই রিস্টার্ট(Restart) করে দেখুন। দীর্ঘক্ষন ফোন চালু থাকলে বা ব্যবহার করলে বিভিন্ন অস্থায়ী
প্রক্রিয়াও ব্যাকগ্রাউন্ড কাজ চলতে থাকে। রিস্টার্টের মাধ্যমে ফোন নতুন করে
সিস্টেম প্রসেস চালু করে। এর ফলে ফোনের উপর কিছুটা চাপ কমে যায় যার
ফলে ফোন আগের মত পারফরম্যান্স দিতে পারে।
যা করতে হবেঃ
Power Menu টিপে ধরে Restart অপশন নির্বাচন করুন। Restart দেওয়ার কিছুক্ষণ পর ফোন অটোমেটিক চালু হবে। কয়েক মিনিট অপেক্ষা করে ব্যবহার করুন।
২. ফোনের Storage খালি করুন
আপনার মোবাইল ফোন স্লো হয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে Storage
প্রায় পূর্ণ হয়ে যাওয়া। ফোনে অনেক অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, ডাউনলোড
ফাইল কিংবা বড় অ্যাপ জমে গেলে- নতুন ডাটা পরিচালনা ও অ্যাপের স্বাভাবিক কাজ
ব্যাঘাত ঘটতে পারে। এর ফলে আপনার ফোন কিছুটা ল্যাগ বা হ্যাং হতে থাকে।
যা করবেনঃ
Settings থেকে
Storage অংশে গিয়ে দেখুন কোন
ধরনের অ্যাপস বা ফাইল সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে।
যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে ফেলুন। বিশেষ করে—
- পুরনো ছবি বা ভিডিও
-
Duplicate ছবি বা ভিডিও
-
Download Folder-এর
অপ্রয়োজনীয় ফাইল
-
বড় আকারের অপ্রয়োজনীয় apps
- অব্যবহৃত অ্যাপস
-
অপ্রয়োজনীয় Offline Media
ব্রিঃদ্রঃ
গুরুত্বপূর্ণ ছবি বা ফাইল মুছে ফেলার আগে অবশ্যই সেটি ব্যাকআপ রাখবেন।
৩. অপ্রয়োজনীয় Apps Uninstall করুন
আপনাদের মধ্যে থেকে অনেকেই প্রয়োজন না থাকলেও বিভিন্ন
Apps ফোনে ইনস্টল করে
রাখেন। সময়ের সঙ্গে এসব অ্যাপের ডেটা ও ক্যাশ
(Cache)জমে স্টোরেজ বেশি ব্যবহৃত
হয়। যার ফলে আপনার ফোনে প্রয়োজন এর চেয়ে অতিরিক্ত জায়গা দখল করে থাকে। ফলে
আপনার ফোন দ্রুত পারফরম্যান্স হারাতে থাকে এবং ফোন হ্যাং করতে
থাকে।
যা করবেনঃ
Settings → Apps থেকে অপ্রয়োজনীয় অ্যাপ Select করে Uninstall করতে পারেন। এতে ফোন এর Storage ও খালি হবে পাশাপাশি ফোন দ্রুত হবে।
কিন্তু System App
বা আপনার ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপ না বুঝে মুছে ফেলবেন না।
৪. App Cache ও অপ্রয়োজনীয় Data পরিষ্কার করুন
ফোনে ব্যবহৃত বিভিন্ন অ্যাপস ব্যবহারের সময় টেম্পোরারি ডাটা বা কেস তৈরি হয়।
এর বিভিন্ন উদ্দেশ্য অ্যাপকে কিছু কাজ দ্রুত করতে সাহায্য করে। কিন্তু এর ফলে
দীর্ঘদিন ধরে চলতে থাকা অপ্রয়োজনে কেস আপনার অতিরিক্ত স্টোরেজ খেয়ে
ফেলে। এর ফলে আপনার ফোনের পারফরম্যান্স কিছুটা আগের তুলনায় কমতে
থাকে।
Android ফোনে নির্দিষ্ট অ্যাপ সমস্যা করলে Settings থেকে App Manager এ থেকে নির্দিষ্ট অ্যাপস এর App info থেকে Cache পরিষ্কার করুন।
খেয়াল রাখবেন Clear Data আর
Clear Cache কিন্তু এক জিনিস নয়।
Clear Data করলে সেই
Apps এর কোনো
login বা সংরক্ষিত স্থায়ী তথ্য
মুছে যেতে পারে। তাই এই কাজটি করার সময় অবশই সতর্কতার সাথে কাজটি করবেন।
৫. Background Activity কমিয়ে দেওয়া
আপনার ফোনে কিছু অ্যাপ আপনি সামনে ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে এটি
বিভিন্ন রকমের কাজ করতে থাকে। যা আপনার প্রয়োজনের তুলনায় বেশি Background Activity
করে থাকে।এর ফলে ব্যাটারি, প্রসেসর এবং নেটওয়ার্ক রিসোর্সের ব্যবহার হতে
পারে। এজন্য আপনার ফোন তখন ব্যবহারের সময় কিছুটা ল্যাগ কিংবা হ্যাং লাগে।
তাই যেসব অ্যাপ এর Background Activity আপনার প্রয়োজন নেই সেগুলো সেটিংসে গিয়ে পর্যালোচনা করে অফ করে দিন।
আপনি যেসব অ্যাপ খুব কম ব্যবহার করেন, সেগুলোর নোটিফিকেশন ও
ব্যাকগ্রাউন্ড এক্টিভিটি অফ করে দিবেন। এতে আপনার ফোন আগের তুলনায় কম ব্যাটারি ও
প্রসেসর ব্যবহার করবে।
তবে আপনার যেগুলো গুরুত্বপূর্ণ মেসেজিং, সিকিউরিটি বা সিস্টেম রিলেটেড যে কোন
গুরুত্বপূর্ণ অ্যাপস এর Background Activity বন্ধ করার আগে অবশ্যই সেটি যাচাই করে নিবেন। দেখা গেল আপনি এক Apps এর Background Activity বন্ধ করতে গিয়ে আপনার প্রয়োজনীয় এপ্সের Background Activity বন্ধ করে দিয়েছেন। এর ফলে আপনার অনেক ক্ষতি হতে পারে।
৬. Software ও Apps update রাখুন
আপনার ব্যবহৃত স্মার্টফোনটি বর্তমানে কোন অপারেটিং সিস্টেম বা
অ্যাপ ভার্সন ব্যবহার করছে সেটি একবার যাচাই করুন। যদি আপনার ফোন পুরনো
অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে তাহলে সেটি যদি আপডেট করা সম্ভব হয় তাহলে
আপডেট করবেন। একই সাথে Google PlayStore বা App Store
থেকে অপ্রয়োজনে অ্যাপস গুলো আপডেট রাখবেন।
ফোন কিংবা অ্যাপস আপডেট রাখার পর তারা লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করবে। এর ফলে
আপনার ফোনের ব্যাটারি কম খরচ কিংবা প্রসেসর কম ইউজ করবে। যা আপনার ব্যবহার
এক্সপেরিয়েন্সকে আরো দুর্দান্ত করে তুলবে।
কিন্তু কোন বড় সফটওয়্যার আপডেট দেওয়ার পর ফোন সাময়িকভাবে ধীর মনে হতে
পারে। এতে ঘাবড়ানোর কিছুই নেই। এর কারণ বড় আপডেট দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে
-Background Processing
চলতে থাকে যা আপনার ফোনকে অটোমেটিক যেগুলো দরকার সেগুলো আপডেট করে
থাকে।কিছুক্ষণ ফোনটি রেখে দিন এবং তারপরে মোবাইল ফোনটি স্বাভাবিকভাবে ব্যবহার
করবেন। দেখবেন ফোন আগের তুলনায় অনেক পারফরমেন্স বেড়ে গিয়েছে এবং
কোন ল্যাগ কিংবা হ্যাং করছে না।
৭. ফোন অতিরিক্ত গরম হলে ব্যবহার কমিয়ে দেওয়া
আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি, নরমালি তখন অতিরিক্ত ব্যবহার হয়ে গেলে ফোন
কিছুটা গরম হয়ে যায়। এতে ভয়ের কিছুই নেই, এর ফলে আপনার ফোনের পারফরম্যান্স
সাময়িকভাবে কমে যেতে পারে। এর প্রধান কারণ হতে পারে দীর্ঘ সময় গেমিং করা,
কোডিং, ভিডিও এডিটিং কিংবা ভারি কোন অ্যাপস ব্যবহার করা।
তখন যদি আপনার উচিত মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা এবং ফোনকে ঠান্ডা হতে
দেওয়া। তাহলে আপনার মোবাইল ফোন কিছুক্ষণ পর আবার পারফরম্যান্স আগের মত হবে
এবং মোবাইল ফোন স্লো হবে না। এটি যেমন আপনার ফোনের জন্য ভালো এবং ফোন
ওভার হিটিং থেকে রক্ষা পাবে। মনে রাখবেন মোবাইল ফোন যত ওভারহিটিং করবেন আপনার
ব্যাটারির কর্মক্ষমতা তত কমতে থাকবে।
চার্জে থাকা অবস্থায় দীর্ঘ সময় ভারি কোন কাজ করবেন না। এর ফলে ফোনের উপর
অতিরিক্ত প্রেসার পড়ে যায়, যার ফলে মোবাইল ফোন স্লো ও ফোনের ব্যাটারি
ও প্রসেসরের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি ফোন ব্লাস্ট বা আগুনও ধরতে
পারে।
আপনার ফোন যদি নিয়মিত অস্বাভাবিক গরম হতে থাকে, তাহলে বুঝে নিবেন
আপনার ব্যাটারির কর্মক্ষমতা কমে এসেছে কিংবা হার্ডওয়ারের সমস্যা হতে
পারে। তাই যত দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ টেকনিশিয়ান কে আপনার ফোনটি দেখিয়ে
মেরামত করে নিতে পারেন। মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
৮. সর্বশেষে Factory Reset দেওয়া
আমাদের তালিকায় সবশেষে রয়েছে Factory Reset
। উপরে বর্ণিত সব পদ্ধতি চেষ্টা করার পরও যদি কাঙ্ক্ষিত ফলাফল বা ফোন
অস্বাভাবিকভাবে স্লো থাকে, তখন Factory Reset হতে পারে শেষ বিকল্প। Factory Reset দিলে আপনার ফোনের সমস্ত Data
মুছে গিয়ে ফোন নতুনের মতো হয়ে যাবে। তাই Factory Reset দেওয়ার পূর্বে আপনার প্রয়োজনীয় Data ব্যাকআপ রেখে তারপর Reset দিবেন।
Reset
করার পর ফোন নতুনভাবে সেটআপ করতে হবে। তবে মনে রাখবেন, আপনার ব্যবহৃত ফোনটি যদি
পুরোনো হয়ে যায় কিংবা battery/processor-এর সিমাবদ্ধতা থাকলে Factory Reset
করেও নতুনের মতো পারফরমেন্স নাও হতে পারে।
ফোন দ্রুত রাখার জন্য আরও কিছু টিপস
মানুষের শরীরের যেমন অযত্ন করলে শরীর খারাপ হয়ে যায়। আবার যত্ন নিলে আগের মতো
সুস্থ হয়ে ওঠে। ঠিক তেমনি আপনার হাতের ব্যবহৃত মোবাইল ফোনের যত্ন না নিলে সেটিও
দুর্বল বা খারাপ হয়ে পরে।
মোবাইল ফোন স্লো এড়াতে যেসব অভ্যাস করতে পারেন ঃ
- Storage একেবারে পূর্ণ হতে দিবেন না।
- প্রয়োজন ছাড়া অনেক বা ভারী অ্যাপ ইনস্টল করবেন না।
- অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও ফাইল নিয়মিত ডিলিট করবেন।
- Official Software Update ব্যবহার করবেন।
- সন্দেহজনক কোনো অ্যাপস ইনস্টল করবেন না।
- ফোন অতিরিক্ত গরম হলে ব্যবহার করবেন না ।
- সপ্তাহে অন্তত ১ বার মোবাইল ফোনটি Restart দিবেন।
- চার্জ এ দিয়ে মোবাইল ফোন ব্যবহার হতে বিরত থাকুন।
উপরক্ত অভ্যাস গুলো গড়ে তুলতে পারলে কিছুটা হলেও আপনার
মোবাইল ফোন স্লো হওয়া থেকে রক্ষা পাবেন।
শেষ কথা
মোবাইল ফোন স্লো হয়ে গেলে সরাসরি নতুন ফোন কেনার সিদ্ধান্ত নেওয়ার
আগে আপনার ফোনের সমস্যার কারন খুঁজে বের করুন। Restart, Storage
পরিষ্কার, অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা, প্রয়োজনীয় সিস্টেম আপডেট দেওয়া
ইত্যাদি সহজ পদ্ধতিগুলো দিয়ে শুরু করা ভালো।
আর যদি সবকিছু করার পরও মোবাইল ফোন স্লো লাগে, তাহলে hardware ধীর হয়ে যাওয়া কিংবা limitation
বা অন্য কোনো সমস্যা হতে পারে। এই অবস্থায় আপনার উচিত একজন অভিজ্ঞ মোবাইল
ফোনের টেকনিশিয়ান কে দিয়ে ফোন চেক করা।
সে যদি তার সব জ্ঞান দিয়েও আপনার সমস্যা সমাধান না করতে পারে, তখন আপনি একটি
নতুন আপডেট মডেল কেনার চিন্তা করতে পারেন।
শেষে একটি কথা না বললেই নয়, সঠিকভাবে মোবাইল ফোন ব্যবহার ও নিয়মিত মোবাইল ফোন
ক্লিন রাখলে অনেক ক্ষেত্রেই মোবাইল ফোন স্লো হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।
একটি ফোনের কন্ডিশন ও পারফরম্যান্স নির্ভর করে সম্পূর্ণ ব্যবহার কারী ও
ফোনের Internal হার্ডওয়ার এর
উপর।

.webp)
.webp)
গেট অরিনোর নীতিমালা মেনে কমেন্ট করবেন। আপনার মূল্যবান কমেন্ট এর রিপ্লে দেওয়া হবে।
comment url