Windows 11 Install করার সহজ পদ্ধতি – সম্পূর্ণ গাইড 2026

বর্তমানে কম্পিউটার জগতের সর্বশেষ জনপ্রিয় অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে একটি  Windows 11।আপনার কম্পিউটার-ল্যাপটপ কে দ্রুত পারফরম্যান্স, উন্নত নিরাপত্তা, আধুনিক ডিজাইন ও বিভিন্ন নতুন ফিচার দিতে চাইলে Windows 11 সবার উপরে।

আপনি যদি টেকনিক্যাল এক্সপার্ট নাও হন- আজকের এই আর্টিকেল এর মাধ্যমে খুব সহজে Windows 11 ইনস্টল করতে পারবেন। বিষয়টা অনেকটা রেসিপি অনুসরন করে রান্না করার মতো। তো চলুন ধাপে ধাপে সঠিক পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক।
Windows-11-Install-করার-সহজ-পদ্ধতি-স্টেপ-বাই-স্টেপ-গাইড.webp

শুরুতে আপনার pc/laptop Windows 11-এর যোগ্য কিনা তা যাচাই করা থেকে শুরু করে-তিনটি ভিন্ন ইনস্টলেশন পদ্ধতি, ও সবশেষে ইনস্টলেশনের পর কোন কোন settings অবশ্যই ঠিক করে নেওয়া উচিত-সবকিছু একদম হাতে-কলমে ধাপে ধাপে দেখানো হয়েছে।

পেজ সুচিপত্রঃ Windows 11 Install করার সহজ পদ্ধতি

Windows 11 Install করার আগে যা যা জানা দরকারঃ

১. সিস্টেম রিকোয়ারমেন্ট চেক করা

Windows 11 ইনস্টল করার আগে আপনার পিসি (PC) বা ল্যাপটপ নিম্নের শর্তগুলো পুরন করে কিনা ১ বার দেখে নিনঃ
  • প্রসেসরঃ ১ GHz বা তার বেশি,২ কোর বা তার বেশি, ৬৪-বিট compatible কিনা
  • RAM: কমপক্ষে ৪ GB (৮GB হলে পারফরম্যান্স ভালো পাওয়া যায় )
  • Storage: কমপক্ষে ৬৪ GB ফাঁকা জায়গা থাকা
  • System Firmware: UEFI, Secure Boot Supported
  • TPM: TPM ভার্সন ২.০ থাকতে হবে
  • গ্রাফিক্স কার্ডঃ DirectX 12 বা তার বেশি সাপোর্ট, WDDM 2.0 ড্রাইভার
ব্রিঃদ্রঃ TPM এবং Secure Boot সাপোর্ট আছে কিনা জানতে চিন্তার কিছুই নেই- মাইক্রোসফটের PC Health Check টুল দিয়ে সহজেই চেক করে নিতে পারবেন।

২. PC Health Check টুল দিয়ে যাচাই

  1. মাইক্রোসফটের অফিসিয়াল ওইয়েবসাইট থেকে PC Health Check  অ্যাপ ডাউনলোড করতে হবে।
  2. তারপর অ্যাপটি ইনস্টল করে oepn করতে হবে।
  3. "Check now" বাটনে ক্লিক করে চেক করার সুযোগ করে দিতে হবে
  4. আপনার ডিভাইস Windows 11-এর জন্য উপযুক্ত কিনা সেটি যাচাই করে দেখাবে।
যদি রিপোর্টে কোনো সমস্যা দেখায় (যেমন TPM disable থাকা), তাহলে সেটা BIOS/UEFI সেটিংস থেকে এনাবল করে নিতে হবে।

Windows 11 Install করার পদ্ধতি (৩টি উপায়)

পদ্ধতি ১ঃ Windows Update দিয়ে ইনস্টল (সবচেয়ে সহজ পদ্ধতি)

আপনার ব্যবহৃত পিসিতে ইতিমধ্যে Windows 10 চলমান থাকে এবং সিস্টেম কমপ্যাটিবল হয়, তাহলে এটা সবচেয়ে ঝামেলা বিহীন উপায় এর মধে একটি।
Windows 11 Install করার ধাপগুলোঃ
  1. প্রথমে Settings ওপেন করতে হবে (Windows+ I চেপে)
  2. Update & Security বা Windows  Update-এ যেতে হবে।
  3. এরপর "Check for update" ক্লিক করতে হবে।
  4. এরপর যদি Windows 11 upgrade এর option আসে, তাহলে "Download & Install"বাটনে ক্লিক করতে হবে।
  5. ডাউনলোড শেষ হলে পিসি রিস্টার্ট করতে হবে।
  6.  Windows 11 Install প্রসেস স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে এবং প্রয়োজন অনুযায়ী কয়েকবার রিস্টার্ট করতে হতে পারে।

পদ্ধতি ২ঃ Windows 11 Installation Assistant দিয়ে ইনস্টল

Windows 11 Install করার সহজ পদ্ধতির মধ্যে Windows 11 Installation Assistant দিয়ে ইনস্টল করা অন্যতম। এটি দিয়ে খুব সহজে কয়েকটি স্টেপ দিয়েই এটি Install করা সম্ভব।
PC/Laptop এর সেটিংস এ  Windows Update-এ অপশন না আসলে দ্রুত ইনস্টল করতে চাইলেঃ
  1. মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে "Windows 11 Installation Assistant" ডাউনলোড করতে হবে।
  2. ডাউনলোড এর পর Tools টি রান করতে ও লাইসেন্স শর্তে সম্মতি দিতে হবে।
  3. "Accept & Install" বাটনে ক্লিক করলে ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
  4. ডাউনলোড ও ভেরিফিকেশন প্রসেস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
  5. "Restart now" ক্লিক করে পিসি রিস্টার্ট করলে Windows 11 Install সম্পন্ন হয়ে যাবে।
এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েকবার রিস্টার্ট দিতে হতে পারে।

পদ্ধতি ৩: Bootable USB দিয়ে ক্লিন ইনস্টল করা

Windows 11 Install করার সহজ পদ্ধতির মধ্যে Bootable USB দিয়ে ইনস্টল করা খুবই সহজ।এই পদ্ধতি শুধুমাত্র যাদের পিসি/ল্যাপটপ এ Windows আগে থেকে দেওয়া নেই, অথবা যারা সম্পূর্ণ নতুন করে Windows Install করতে চান তাদের জন্য।
এই পদ্ধতিতে Windows 11 Install করতে চাইলে প্রথমেই লাগবে ৮ GB-এর একটি পেনড্রাইভ এবং ইন্টারনেট সংযোগ। নিম্নে পদ্ধতিগুলো বিস্তারিত দেওয়া হলো-
  1. প্রথমে মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে "Media Creation Tool" বা"Windows 11 ISO ফাইল" ডাউনলোড করতে হবে।
  2. Media Creation Tool ব্যবহার করলে পেনড্রাইভ সিলেক্ট করে সরাসরি Bootable USB তৈরি করা যায়।
  3. এরপর ISO ফাইল ব্যবহার করলে Rufus এর মতো টুল দিয়ে বুটেবল ইউএসবি বানাতে হবে।
  4. এর জন্য পিসি বন্ধ করে পেনড্রাইভ লাগাতে হবে এবং BIOS/Boot Menu-তে ধুকতে হবে(F2,F12,Esc বা Del কী চেপে)
  5. USB থেকে বুট করার অপশন সিলেক্ট করতে হবে।
  6. এরপর আপনার স্ক্রিনে আসা নির্দেশনা অনুশরন করুন যেমনঃ ভাষা সিলেক্ট করুন,"Install now"এ ক্লিক করুন।
  7. প্রোডাক্ট কী থাকলে দিতে পারেন, না থাকলে "I don't have a product key" সিলেক্ট করে,এগিয়ে যেতে হবে।
  8. Edition সিলেক্ট করতে হবে যেমনঃ(Home/Pro)
  9. তারপর লাইসেন্স শর্তে সম্মতি দিন।
  10. "Custom: Install windows Only" সিলেক্ট করুন।
  11. এরপর যে ড্রাইভ ইনস্টল করতে চান সেটি সিলেক্ট করে Format করতে হবে।[এতে ডাটা মুছে যাবে,তাই Windows 11 Install করার আগে ব্যাকআপ রেখে দিন]
  12. এরপর স্ক্রিনে আসা "Next" এ ক্লিক করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এতে কয়েকবার পিসি রিস্টার্ট করতে হতে পারে।
ইনস্টলেশন শেষ হলে উইন্ডোজ প্রথম বার চালু হবে। এরপর আপনাকে কিছু বেসিক সেটাপ করতে হবে যেমনঃ
  • Country/ Region নির্বাচন করতে হবে
  • কিবোর্ড লেআউট নির্বাচন করতে হবে
  • এরপর নেটওয়ার্ক কানেকশন দিতে হবে
  • মাইক্রোসফট একাউন্ট সেটআপ দিতে হবে যদি একাউন্ট থাকে
  • Privacy Settings আপডেট করতে হবে
  • সর্বশেষে Device Name দিয়ে শেষ করতে হবে
উপরোক্ত সবকিছু সঠিকভাবে সম্পন্ন হলে Windows 11 Desktop দেখতে পাবেন।

উইন্ডোজ ইলেভেন ইন্সটল করার পর কি করতে হবে?

আপনার ব্যবহৃত ল্যাপটপ বা পিসিতে Windows 11 সম্পূর্ণভাবে সেটআপ হয়ে গেলে এরপর কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।

Windows টি লেটেস্ট আপডেট আছে কিনা চেক করে নিতে হবে। যদি না দেয়া থাকে তাহলে আপডেট দিতে হবে। এর জন্য নিম্নোক্ত উপায়ে আপডেট দিতে পারবেন-
Settings→ Windows Update→ Update চেক করুন
প্রয়োজনীয় বিভিন্ন সিকিউরিটি এবং ফিউচার আপডেট গুলো ইন্সটল করতে দিন।

ড্রাইবগুলো আপডেট করা

আপনার ব্যবহৃত ল্যাপটপ বা পিসিএ Windows 11 আপডেট দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে এর ম্যানুফ্যাকচারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় ড্রাইভ ইনস্টল করতে হবে। বিশেষ করে-
  • Graphics Driver
  • Chipset Driver
  • Wi-Fi Driver
  • Audio Driver
  • Blutooth Driver ইত্যাদি
উপরোক্ত ড্রাইভার গুলো ডাউনলোড হয়ে গেলে সবগুলো সঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে দেখতে হবে।

উইন্ডোজ অ্যাক্টিভেশন চেক করা

Windows 11 Install সম্পূর্ণ হয়ে গেলে Windows activation চেক করতে হবে। Windows Activation স্ট্যাটাস দেখতেঃ-
Settings→ System→ Activation এ যেতে হবে।
আপনার Windows 11 বৈধ লাইসেন্স এর মাধ্যমে Activated কিনা সেটি এখানে দেখতে পারবেন।

Windows 11 Install না হলে কি করবেন?

অনেক সময় সঠিক নিয়ম ও গাইডলাইন ফলো করে আমরা যখন উইন্ডোজ আপডেট দেই, মাঝে মাঝে সঠিক নিয়ম ফলো করার পরেও উইন্ডোজ আপডেট  সঠিকভাবে হয় না। কখনো কখনো উইন্ডোজ ইলেভেন ইন্সটল করার সময় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন-
→TPM 2.0 সমস্যা
উইন্ডোজ বলে টিপিএম ২.০ প্রয়োজন হয় তাহলে বায়োস বা ইউভিএফআই সেটিংসে টিপিএম বা ফায়ার ফার্মওয়্যার আছে কিনা পরীক্ষা করে দেখতে হবে।
ইন্টেল সিস্টেম এ এটি ইন্টেল পিটিটি এবং a m d সিস্টেম নামে দেখা যেতে পারে।
→Secure Boot সমস্যা
অনেকসময় secure Boot disable থাকতে পারে ,যদি থাকে তাহলে BIOS/UEFI settings থেকে এটি enable করার প্রয়োজন হতে পারে। তবে আপনাকে অবশ্যই BIOS সেটিংস পরিবর্তন করার আগে আপনার ব্যবহৃত PC-এর মাদারবোর্ড বা ল্যাপটপ ম্যানুফেকচার এর নিয়মনীতি দেখে নিতে হবে।  

Storge কম থাকলে
Windows 11 install এর জন্য যদি আপনার pc বা laptop এ পর্যাপ্ত জায়গা না থাকে, তাহলে Windows 11 install করতে পারবেন না। তাই Windows 11 install করার আগে অন্তত 64 GB বা তার বেশি স্টোরেজ ফাঁকা রাখতে হবে।

Windows 11 Upgrade করবেন নাকি Clean Install?

অনেকে আছেন যে নতুন নতুন আপডেট, ফিচার ইত্যাদি ব্যবহার ও উপভোগ করতে চান।আবার অনেকে এসব না করে শুধু তার কাজের প্রয়োজন মতো হলেই হলো।তাই Windows 11 Install করবেন নাকি Clean Install করবেন সেটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। 
কখন আপনি Windows 11 Install করবেন আর কখন Clean Install করবেন সে সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো-
 Windows 11 Install/Upgrade কখন করবেন-
  • যদি আপনার বর্তমান ব্যবহৃত Windows ঠিকঠাক চলে তাহলে upgrade best অপশন
  • নতুন নতুন ফিচার উপভোগ বা ব্যবহার করতে চান
  • Personal file বা apps সুরক্ষিত রাখতে চান
  • বা নতুন করে কোনো Software install করতে না চান
এবার আসুন জেনে নি কখন Clean Install করবেন-
  •  আপনার ব্যবহৃত Windows অনেক স্লো হয়ে গেলে
  • System-এ অনেকদিন থেকে সমস্যা হলে
  • নতুন করে fresh Windows ব্যবহার করতে চাইলে
  • আপনার PC/Laptop সম্পূর্ণ পরিষ্কার বা নতুন করে সব শুরু করতে চাইলে
বিঃদ্রঃ Clean Windows 11 Install  করার ক্ষেত্রে Install করার আগে অবশ্যই এর সম্পূর্ণ Backup Data রাখবেন।

Windows 11 Install করার সময় গুরুত্বপূর্ণ সতর্কতাঃ

Windows 11 Install করার সময় অবশ্যই আপনাকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রেখে Install করতে হবে। যেমনঃ
  1. শুধু Windows 11 Install না, যেকোনো ইন্টারনেট সম্পর্কিত কোনো কাজ করার সময় অবশ্যই সেটির Backup রাখতে হবে।
  2. এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে Official Microsoft Source থেকে ডাউনলোড করা।
  3. অজানা বা সন্দেহজনক Source থেকে ডাউনলোড কিংবা ব্যবহার এড়িয়ে চলা।
  4. তাড়াহুড়ো করে ডাউনলোড কিংবা partition Delete বা Format করবেন না।
  5. যদি আপনি ল্যাপটপ এ windows 11 install করেন তাহলে সেটি নিরাপত্তার জন্য charging এ দিয়ে রাখেবন।
  6. Windows 11 Installation চলাকালীন PC বন্ধ করবেন না, এতে PC এর Data মুছে যেতে পারে অথবা বড় সমস্যা হতে পারে।
  7. Windows activation এর জন্য অবশ্যই বৈধ লাইসেন্স ব্যবহার করবেন।
  8. সর্বশেষে Windows 11 Installation শেষ হলে অবশ্যই Windows আপডেট করবেন।

শেষ কথা ঃ

স্মার্ট জুগে এগিয়ে থাকতে গেলে আপনাকে অবশ্যই টেকনলোজি সম্পর্কে সঠিক ধারনা রাখতে হবে। এই আর্টিকেল এ একদম সহজ করে Windows 11 Install পদ্ধতি তুলে ধরা হয়েছে। তাই আপনি যদি সথিকভাবে উপরক্ত প্রত্যেকটি ধাপ অনুসরন করে শেষ পর্যন্ত আসেন, তাহলে আসা করা যায় আপনি নিজেই ঘরে বসে Windows 11 Install করতে পারবেন। এমনকি অন্য কেউ যদি আপনাকে এই কাজটি করে দিতে বলে তাহলেও আপনি খুব সহজে এটি সেটআপ করে দিতে পারবন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে Windows 11 Install করার আগে অবশ্যই মনে করে আপনাকে আপনার পিসি বা ল্যাপটপ এর ফুল ব্যাকআপ রাখতে হবে। বিশেষ করে Clean Install করার সময় অবশ্যই এটি খেয়ালে রাখবেন। নয়ত সামান্য ভুলে আপনি সমস্ত Data হারিয়ে ফেলতে পারেন।

Windows 11 Install হয়ে গেলে Windows Update, Driver Update ও Windows Activation status পরীক্ষা করে তারপর পিসি বা ল্যাপটপ ব্যবহার করবেন।

আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি। আপনার যদি কোন মতামত বা আর্টিকেল এ ভুল তথ্য মনে হয়ে থাকে অবশ্যই আমাদের কে জানাবেন অথবা কমেন্ট করবেন, পরবর্তীতে আমরা সেটি ঠিক করার চেষ্টা করব। ধন্যবাদ।




 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গেট অরিনোর নীতিমালা মেনে কমেন্ট করবেন। আপনার মূল্যবান কমেন্ট এর রিপ্লে দেওয়া হবে।

comment url