২০২৬ সালের ৬টি সেরা AI টুল: কীভাবে কাজ করে, ভবিষ্যৎ কী এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপকারিতা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(Ai) এখন আর শুধু বিজ্ঞান বা কল্পকাহিনীর কোন বিষয় নয়। বরং এটি হয়ে উঠেছে পড়াশোনা, চাকরি, ব্যবসা-বাণিজ্য, গবেষণা, বিভিন্ন লেখালেখি, ছবি তৈরি করা ও বিভিন্ন প্রতিদিনের ছোট বড় কাজে আমরা কোন না কোন কাজে Ai ব্যবহার করে থাকি।
পেজ সুচিপত্রঃ ২০২৬ সালের ৬টি সেরা Ai টুল কিভাবে কাজ করে
১. Chatgpt—
Chatgpt-বর্তমানে সবচেয়ে বেশি ও পরিচিত Ai সহকারীদের মধ্যে
একটি। মানুষের স্বাভাবিক ভাষা বুঝে সেই অনুযায়ী প্রশ্নের
সঠিক উত্তর দিয়ে থাকে। যা মানুষকে আরো Ai ব্যবহারে বিশ্বাসযোগ্য করে
তুলেছে। এটি দিয়ে বিভিন্ন ছোট বড়, সহজ কঠিন সব ধরনের কাজ করা যায়। লেখালেখি,
বিভিন্ন আর্টিকেল লেখা, কোন কিছু সম্পর্কে তথ্য জানা বা বিশ্লেষণ
জানা, বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া ও কোডিং এর মত কঠিন কাজকে
সেকেন্ডেই সহজ ভাবে পাঠকদের কাছে তাদের চাহিদা অনুযায়ী দিয়ে থাকেন।
শিক্ষার্থীদের উপকারে—
যদিএকজন শিক্ষার্থী তার পাঠের কোন কঠিন অংশ বা অধ্যায় যদি বুঝতে না পারে,
সে যদি চায় তাহলে এই Chatgpt ব্যবহার করে তার সমাধান নিতে
পারে। ধরুন একজন শিক্ষার্থী একটি অংক করতে বা বুঝতে পারছে
না। আপনি যদি এখন সেই সমস্যাটি Chatgpt কে বলেন তাহলে সে সহজেই আপনাকে
সমস্যাটির সহজ সমাধান দিবে। এভাবেই একজন শিক্ষার্থীর খুব সহজে Chatgpt
ব্যবহার করে উপকৃত হতে পারছে।
ভালো ফল পেতে কী করবেন?
আপনি Chatgpt কে “একটা উত্তর দাও” না লিখে বিস্তারিত নির্দেশনা দিন।
যেমন—আপনার শ্রেণি, বিষয়, উদ্দেশ্য এবং উত্তরের ধরন উল্লেখ করুন। আবার
আপনার মুল কথাগুলো উল্লেখ করে শেষে লিখে দিলেন এর বিস্তারিত
উপকার-অপকারিতা ইত্যাদি লিখে দেও। এতে সাধারণত সবচেয়ে বেশি কার্যকর ফল
পাওয়া যায়। যা আপনার বাস্তব জীবনে অনেক কাজে লাগতে পারে।
২. Google Gemini —
Google Gemini-হলো গুগলের এর Ai সহকারী। যা লেখা-লিখি, গবেষণা, প্রশ্নের
উত্তর, ছবি বিশ্লেষণ, ছবি তৈরি,এবং অন্যান্য আরও কঠিন কাজের ক্ষেত্রে
কার্যকর। বিশেষ করে যারা google docs , gmail, drive বা অন্যান্য
Google এর নিয়মিত ব্যবহার করে, তাদের জন্য এই Google Gemini বেশ কার্যকর।
শিক্ষার্থীদের জন্য ব্যবহার
Google Gemini দিয়ে একজন শিক্ষার্থী কোনো অধ্যায়ের সারাংশ তৈরি, পরীক্ষার
জন্য প্রশ্ন তৈরি করা,পাঠের কঠিন কোন বিষয় সহজভাবে ব্যাখ্যা করা সব এই
Google Gemini দিয়ে খুব সহজে করা সম্ভব।
৩. Claude —
Cloud হলো Anthropic-এর তৈরি Ai Assistant। বড় লেখালেখি বিশ্লেষণ, কোনো কিছুর
রিপোর্ট তৈরি করা, কোডিং করা ও অন্যান্য জটিল ও কঠিন কাজকে সহজ করাই এর মূল
কাজ।
কী কাজে ব্যবহার করা যায়?
- বড় ও দীর্ঘ PDF বা ডকুমেন্ট বিশ্লেষন করা
- লেখার ভাষা পরিমার্জিত ও সহজ করা
- গবেষনার যেকোনো তথ্য সাজানো
- প্রোগ্রামিং ও debugging করা
- ব্লগ বা আর্টিকেল লেখার কাজে সহায়তা
- যেকোনো জটিল ও কঠিন বিষয়কে সহজ করা
সাম্প্রতিক Ai ব্যবহারের এক গবেষনায় দেখা গেছে Claude-কে দীর্ঘ লেখালেখি ও
বিশ্লেষণ কাজের জন্য শক্তিশালী বিকল্প হিসেবে দেখা গেছে।
৪. Microsoft Copilot —
Microsoft Copilot মুলত MIcrosoft-এর বিভিন্ন উৎপাদনশীলতা কর্মপ্রবাহ-এর
সঙ্গে Ai ব্যবহারের সুযোগ তৈরি করে দেয়। Microsoft Word, Power Point, Excel
এবং অন্যান্য কাজের ক্ষেত্রে Ai ব্যবহার করে সময় বাচানো যায়। যে কাজ আপনার করতে
দীর্ঘক্ষণ লাগতে পারে সেই কাজ আপনি Microsoft Copilot এর মাধ্যমে করলে তার থেকে
আরও কম সময়ে শেষ করতে পারবেন।
সাধারণ মানুষের উপকারে
ধরি আপনাকে একটি অফিসের জন্য রিপোর্ট তৈরি করতে হবে, এবং সেটি অল্প সময়ের
মধ্যে করতে হবে। তাহলে কিভাবে সেটি করবেন? এই টাইম এ যদি আপনি Microsoft
Copilot ব্যবহার করেন, তাহলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ও কম সময়ে সেটি
তৈরি করতে পারবেন।
৫. Canva Ai —
Canva Ai বিভিন্ন ডিজাইন
করা,প্রফেশনাল লোগো তৈরি ইত্যাদি কাজে বেশ দারুন কাজ করে থাকে। ডিজাইনার এর
পূর্ব অভিজ্ঞতা না থাকলেও এই
Ai এর সাহায্যে এখন যেকোনো
ডিজাইন তৈরি করতে পারবে। উদাহরণস্বরূপ-
Social Media post, presentation, CV, thumbnail
এবং poster তৈরি করা এই
Ai এর কাজে পানির মতো
সহজ।
যদি একজন শিক্ষার্থী বা সাধারন ব্যাক্তি তার কাজের জন্য
presentation তৈরি করতে চায়,
তাহলে সে তার চাহিদা অনুযায়ী Microsoft Copilot কে দিলে খুব সহজেই তার
কাঙ্ক্ষিত ফলাফল তৈরি করে দিতে পারবে।
৬.NotebookLM Ai—
NotebookLM- বিশেষভাবে নিজেদের দেওয়া কোনো documents,notes এবং
study materials নিয়ে কাজ করার জন্য উপযোগী। একজন শিক্ষার্থী বা সাধারন
মানুষ তার class notes, PDF বা Lecture sheet যুক্ত করে সেগুলোর সারাংশ,
বিভিন্ন প্রশ্নোত্তর বা রিভিসন materials তৈরি করা সহজ হয়ে যায়।
এ ধরনের Ai ব্যবহারের বড় সুবিধা হলো- অন্যান্য Ai কে বিশাল একটা
Prompt লিখে দিয়ে হয় নাইলে কি বিষয়ে জানতে চাচ্ছি সেইটা বিস্তারিত লিখে
দিতে হয়। কিন্তু এই NotebookLM Ai কে নিজের পরাশুনার একটি নির্দিষ্ট উপকরন
বা সমস্যার কথা বললেই সেই বিষয়টিকে কেন্দ্র করে এই Ai ফলাফল দিয়ে
থাকে।
Ai থেকে ভালো ফলাফল পাওয়ার 4 টি গুরুত্বপূর্ণ কৌশল ঃ
পরিষ্কার ভাবে প্রশ্ন করুন
"একটি আর্টিকেল লিখো"- এর পরিবর্তে বলতে পারেনঃ
"বাংলা ভাষায় ১২০০ শব্দের একটি SEO-friendly আর্টিকেল লেখো, সহজ ভাষায়
লিখবে, ৭-৮ টি heading এবং FAQ section সহ গুরুত্বপূর্ণ অংশ লিখে
দিবে।"
নিজের প্রয়োজন জানিয়ে দিন
আপনি একজন ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী নাকি ব্লগার- এটি জানান। এতে Ai এর বুঝতে সুবিধা হবে যে আসলে
আপনি কি চাচ্ছেন। এবং সেই অনুযায়ী আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল দিতে
পারবে।.
Ai এর উত্তর যাচাই করুন
অনেক সময় এআই আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য দিতে পারে। বিশেষ
করে স্বাস্থ্য আইন সম্পর্কিত টাকা পয়সা গবেষণা এবং গুরুত্বপূর্ণ
সিদ্ধান্তের ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করা উচিত।
একাধিক Ai-এর শক্তি কাজে লাগান
এ আই দিয়ে রিসার্চ এবং অন্য আরেকটি এআই দিয়ে এনালাইসিস ও আরেকটি এআই
দিয়ে ফাইনাল এডিটিং বা সম্পাদনা করতে পারেন। এতে আপনার
ফলাফল অনেক কার্যকর হবে।
শেষ কথাঃ
তাই মানুষের কাজ কেড়ে নেয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন
এনেছে। এটি মানুষের কাজ করার পদ্ধতি পরিবর্তন করেছে এবং দ্রুততার সহিত
যেকোনো কঠিন কাজকে সহজে করে দিতে পারছে। যে ব্যক্তি এআইকে সঠিকভাবে
ব্যবহার করতে শিখবে, সে একই সময়ে কম পরিশ্রমের বেশি কাজ করার সুযোগ পেতে
পারবে।
বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এআই হতে পারে ব্যক্তিগত
টিউটর।আর সাধারণ মানুষের জন্য ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, ব্যবসায়ীদের
জন্য প্রোডাক্টিভিটি টুল এবং প্রোগ্রামারদের জন্য কোডিং পার্টনার হতে পারে।
সবচেয়ে ভালো ফল পেতে এর উপর না করে মানুষের জ্ঞান+ এ আই এর
গতি+ নিজের বিচার বুদ্ধি- এই তিনটি একসঙ্গে ব্যবহার করলে আমরা এই
২০২৬ সালে এআইয়ের সবচেয়ে কার্যকর ব্যবহার করতে পারব।


.webp)
গেট অরিনোর নীতিমালা মেনে কমেন্ট করবেন। আপনার মূল্যবান কমেন্ট এর রিপ্লে দেওয়া হবে।
comment url